নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬২০২৬, ১১:১৬ PM ২২ বার পড়া হয়েছে
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা, নরসিংদী।

নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক গু/লিবিদ্ধ হয়ে নি/হত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

Advertisement
Advertisement

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নি/হত বাবু ওরফে শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় তিনি বুকের বাম পাশে গু/লিবিদ্ধ হন। পরে তার মৃ/ত্যু হয়। বর্তমানে তার ম/র/দেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

Advertisement
Advertisement
আরও পড়ুন: নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার!

নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার!

এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ধারালো অ/স্ত্রের আ/ঘাতে আহত হয়েছেন। অপরদিকে, মিরাজ (২০), জাকিরের ছেলে ও চৌয়ালা পল্লী বিদ্যুৎ সংলগ্ন হবি কমিশনারের বাড়ির বাসিন্দা, ধা/রালো অ/স্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।

Advertisement
Advertisement

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে এই ঘটনায় একজন নিহত  হয়েছে এবং দুজন আহত হয়েছে। নি/হতের লাশ সদর হাসপাতালে রয়েছে।

ঘটন পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।

Advertisement
Advertisement
ট্যাগ:

নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার!

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬২০২৬, ৬:৩৫ PM ৭ বার পড়া হয়েছে
নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার!
ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা,নরসিংদী:

নরসিংদীর মাধবদীতে প্রশাসনের নির্দেশনা ও সালিশি আদেশ অমান্য করে একটি দরিদ্র পরিবারের চলাচলের একমাত্র রাস্তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৫০ বছরের পুরনো এই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বর্তমানে চরম অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে একটি ভুক্তভোগী পরিবার।

Advertisement
Advertisement

ঘটনাটি ঘটেছে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আবু কালাম ও তাঁর পরিবার স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রতিকার কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খিলগাঁও গ্রামের মো. আবু কালামের পরিবার যুগ যুগ ধরে যে রাস্তাটি ব্যবহার করে আসছেন, প্রতিপক্ষ প্রতিবেশী রেখা বেগম, আছিরুন বেগম, জাকির ও গোলাম আলী গংরা সেই চলাচলের পথটি জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন। পূর্বশত্রুতার জেরে এই অমানবিক কাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তা বন্ধ থাকায় আবু কালামের পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না। এমনকি জরুরি প্রয়োজন কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার মতো ন্যূনতম যাতায়াতের ব্যবস্থাও টালবাহানা করে আটকে রাখা হয়েছে।

Advertisement
Advertisement
আরও পড়ুন: হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী

হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী

ভুক্তভোগীরা জানান, স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করার পর নরসিংদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনা করে রাস্তাটি খুলে দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশনা দেন। কিন্তু প্রভাবশালী অভিযুক্তরা স্থানীয় প্রশাসনের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তা অমান্য করে বহাল তবিয়তে রাস্তা বন্ধ করে রেখেছেন। প্রশাসনের আদেশ কার্যকর না হওয়ায় অভিযুক্তদের দাপটে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন অবরুদ্ধ পরিবারের সদস্যরা।

একটি অসহায় পরিবারের চলাচলের পথ এভাবে বন্ধ করে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হোক এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement
Advertisement

বর্তমানে আবু কালামের পরিবার চরম দুঃখ, দুর্দশা আর অজানা আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এই অমানবিক অবরুদ্ধ অবস্থার অবসান ঘটবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহলের।

ট্যাগ:

হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬২০২৬, ৬:০৯ PM ২৫ বার পড়া হয়েছে
হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি : পল্লী টিভি
Advertisement
Advertisement

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, হাসিনা আসুক, এটা আমরা চাই। তাকে প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। তিনি এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে এই মাটিতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

Advertisement
Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, হাসিনার বিরুদ্ধে একটি-দুটি মামলার রায় হয়েছে, আরও অনেক মামলা বিচারাধীন। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে কেউ যদি এই মাটিতে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

Advertisement
Advertisement

তিনি বলেন, বিএনপি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তার সুযোগ্য সন্তান তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী। আমরা বিএনপি করি। গত ১৮ বছর আমার মেয়ে-ছেলেরা সারা দেশের রাজপথে ছিল। আমরা বাঘের গর্জন ভয় পাই না, আর ভিঞ্চিতেও ভয় পাব না।

তিনি আরও বলেন, আপনি সেখানে হুমকি দিচ্ছেন যে ডিসেম্বরে চলে আসবেন। আসুন, ডিসেম্বরের জন্য আমরা প্রস্তুত আছি। আপনি যে মানুষ হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, এত মানুষ হত্যা করেছেন—তার জবাব বাংলার মাটিতে দিতে হবে।

Advertisement
Advertisement
আরও পড়ুন: ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭

নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোট প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, এবার নির্বাচনে হিন্দুরা একচেটিয়াভাবে ধানের শীষে ভোট দিয়েছেন। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা চাননি ব্যবসা-বাণিজ্য ও বাড়িঘর ফেলে আবার শরণার্থী হয়ে থাকতে। এ দেশ আমাদের সবার। এ দেশ হিন্দুর, মুসলমানের, খ্রিস্টানের—আমরা সবাই সবার জন্য কাজ করব।

বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বুনাগাতী ডিগ্রি কলেজের প্রভাষক গুলশানারা মানপত্র পাঠ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Advertisement
Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন (টুকু), মাগুরা জেলা বিএনপির সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং মহম্মাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৌমুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও শালিখার সাবেক ইউএনও হরে কৃষ্ণ অধিকারী, আড়পাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, জেলা যুবদলের সহসভাপতি কায়জার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুসাইন শিকদার, জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব গোলাম কিবরিয়া প্রমুখ। 

Advertisement
Advertisement

সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্থানীয় ও দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ:

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬২০২৬, ৫:৫৩ PM ৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭
ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement

প্রাথমিকভাবে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ছয়জন নিহত হন।

আরও পড়ুন: নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।

Advertisement
Advertisement

দুর্ঘটনার পর সড়কটিতে যানচলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগ: