NTV Logo

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৪৬ AM

প্রিন্টের তারিখ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:১০ AM

রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও আস্থার ভিত্তিতে অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রায়পুরা থানার আমীরগঞ্জ ইউনিয়নে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন রায়পুরা সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল মহোদয়। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মজিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর।

​সভায় আমন্ত্রিত অতিথিরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশুদের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ-জনগণের সম্মিলিত প্রয়াসের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি, এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন থাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

​বক্তারা বলেন, অপরাধের কারণগুলো অনুসন্ধান করে তা দূর করার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের এই অংশীদারিত্বমূলক কার্যক্রম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

​উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)